
আতাউর রহমানঃ বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যান পরিষদের সহায়তায় পাচপাইকা পশ্চিমাপাড়া গ্রামের ৪টি অসহায় পরিবারের স-ুপেয় পানি পানের জন্য ৪টি নলকুপ প্রদান করা হয়েছে। ১৯মে নলকুপ গুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আলোর সন্ধানী সমাজ কল্যান পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অন্মেষা সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও মোজাহিদ এন্টারপ্রাইজের সত্বাধিকারী রুহুল আমিন বাকী। এসময় সমাজসেবক হুমায়ন কবীর মিঠু, মাওলানা এমদাদুল হক, জাহিদুল ইসলাম, রনি মিয়া, ইউসুব আলী, জনি মিয়া, এনামুল হক, মিনু রহমান, রাকিব হাসান, আমির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















