১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে ঘোড়া মার্কা অফিসে হামলা প্রতিবাদ সমাবেশে সিটন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৩১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন (ঘোড়া মার্কা) উপজেলার কদমতলী অফিসে সোমবার রাত সাড়ে ৯টায় হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার রাস্তা বন্ধ করে দিয়ে কদমতলী বাজারে প্রতিবার সমাবেশে করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষিবিদ অরুণ কান্তি রায় সিটন। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভুলন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, ব্যাংকার সমাজসেবক ফারুক আহম্মেদ জুগলু, নেপালতলী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, আওয়ামী লীগ নেতা মাহবুব মিলটন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্নার পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তাগণ বলেন, অরুণ কান্তি রায সিটনের ঘোড়া মার্কার জোয়ার দেখে দিশেহারা হয়ে প্রতিপক্ষরা সন্ত্রাসী ও হুমকি ধামকির পথ বেছে নিয়েছে। তাই সন্ত্রাসী পদ পরিহার করে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানান।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

গাবতলীতে ঘোড়া মার্কা অফিসে হামলা প্রতিবাদ সমাবেশে সিটন

প্রকাশিত: ০৩:৩১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪