০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শেরপুর উত্তর সাহাপুর করতোয়া নদীর পার্শ্বে বস্তাভর্তি দেশী-বিদেশী ধারালো অস্ত্র উদ্ধার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে
আবু রায়হান রানা শেরপুর বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরার জন্য নামে একদল কিশোর। কিন্তু মাছে পরিবর্তে সন্ধান মেলে এক বস্তা ধারল অস্ত্রের। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থালে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। ১০ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের উত্তর সাহাপাড়া এলাকায় করতোয়া নদী থেকে এসব উদ্ধার করা হয়। ধারালো অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হিসেবে দেখিয়েছে পুলিশ। এখন এগুলো পুলিশি হেফাজতে আছে। উদ্ধার হওয়া এসবের মধ্যে আছে দুটি চায়নিজ কুড়াল, দুটি বার্মিজ চাকু, চারটি মাঝারি ধারাল ছোরা, একটি চাপাতিসহ দেশীয় ছোট-বড় ২৬টি চাকুসহ মোট ৩৫টি অস্ত্র। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহা আলম। স্থানীয়রা জানান, চার-পাঁচজন কিশোর উত্তর সাহাপাড়া মহল্লার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা পায়। নদীর কিনারে তুলে বস্তার বাঁধা মুখ খুললে ভেতরে ধারালো অস্ত্রগুলো পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের কাছে এসব হস্তান্তর করা হয়। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, কোনো অপরাধী চক্রের সদস্যরা এসব ধারালো অস্ত্র করতোয়া নদীতে লুকিয়ে রাখতে পারে। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ার শেরপুর উত্তর সাহাপুর করতোয়া নদীর পার্শ্বে বস্তাভর্তি দেশী-বিদেশী ধারালো অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০২:৫৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪