
ষ্টাফ রিপোর্টারঃ সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়ার গাবতলী উপজেলা কমিটির আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার রামেশ্বরপুর বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপজেলা কমিটির সদস্য অধ্যাপক আবু নছর মোহাম্মদ আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, সদস্য আতাউর রহমান প্রমুখ। শেষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী’র মধ্যে ছিল আকবরিযা লাচ্ছা প্যাকেট, খোলা লাচ্ছা, সাদা সেমাই, চিনি, চাল, বাদাম-কিছমিছ, মসলাসহ অন্যান্য খাদ্য সামগ্রী।

প্রতিবেদক 




















