০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মক্কায় বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য বৈধ এন্ট্রি পারমিট

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৭:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

এখন থেকে মক্কায় বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য বৈধ এন্ট্রি পারমিট সঙ্গে রাখা ও প্রয়োজনে তা দেখানোর বিষয়টি বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। সোমবার (১৫ মে) থেকেই এ নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা সংক্রান্ত সরকারি সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মৌসুমে হজযাত্রা নিয়ন্ত্রণ প্রচেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক বাসিন্দাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রবেশের অনুমতি নিতে হবে। যেসব বিদেশির পারমিটের মেয়াদ পেরিয়ে গেছে, তাদেরকে তা হালনাগাদ করারও পরামর্শ দেওয়া হয়েছে। আর এন্ট্রি পারমিট হালনাগাদ বা নতুন পারমিটের জন্য বিদেশিরা ডিরেক্টোরেট অব পাবলিক সিকিউরিটি দপ্তরে সরাসরি অথবা ‘মুকিম’ নামের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এদিকে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, ভিজিট ভিসায় মক্কায় প্রবেশকারী ব্যক্তিরা হজের আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি পাবে না।মন্ত্রণালয় আরও বলে, ভিজিট ভিসা শুধুমাত্র ৯০ দিন মেয়াদকালের জন্য বৈধ, যা কোনোভাবেই হজে অংশ নেওয়ার অনুমতি দেয় না। ভ্রমণকারীদের ভিসার শর্ত মেনে চলার জন্য ও ভিসার মেয়াদ শেষ হওয়ার শেষ দিনের আগেই মক্কা ছেড়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

মক্কায় বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য বৈধ এন্ট্রি পারমিট

প্রকাশিত: ০৭:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩