
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের বিদায় ও নবগত উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর যোগদান সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল হালিম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজির আহমেদ, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, সমবায় অফিসার আশিকুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন হিটলু, মহিউদ্দিন তালুকদার, নাজিম উদ্দিন, মোসলিম উদ্দিন, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি বেনজির রহমান প্রমুখ।

প্রতিবেদক 


















