১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সাঘাটার কামালেরপাড়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, আলোচনায় তিন নেতা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সুলতান আহমেদ, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৯ নং কামালেরপাড়া ইউনিয়নে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলার বারকোনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সেলিম আহমেদ তুলিপসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনজন নেতা নিজেদের প্রার্থিতা তুলে ধরেন। তারা হলেন—সাঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবির শাহীন, ৯ নম্বর কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুনুর রশিদ এবং একই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান (মুহুরী)।
সভায় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় প্রার্থী নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, মতবিনিময় ও প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শেষে আগামী কয়েক দিনের মধ্যেই কামালেরপাড়া ইউনিয়নে বিএনপির চূড়ান্ত চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় আহত বিস্কুটের কার্টুন ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

সাঘাটার কামালেরপাড়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, আলোচনায় তিন নেতা

প্রকাশিত: ০২:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬