
বগুড়া জেলা প্রতিনিধিঃ অসুস্থ (ওপেন হার্ট সার্জারি করা) দৈনিক বগুড়া ও ডেইলী মর্নিং গ্লোরী পত্রিকার সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাকে গতকাল তার বগুড়া মহানগরের দক্ষিণ ফুলবাড়ি বাসায় দেখতে যান কথা সাহিত্যিক অধ্যাপক রফিকুল ইসলাম ওরফে অন্যন্য রফিকসহ অন্যান্যরা। তারা অসুস্থ সাংবাদিক আবু মুসা’র পাশে বেশ সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। অধ্যাপক রফিকুল ইসলাম ছাড়াও তার সাথে ছিলেন শিক্ষক সোলায়মান আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী নুর আলম।
উল্লেখ্য, সাংবাদিক আবু মুসা আটটি ব্লক নিয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের দীর্ঘদিন চিকিৎসা এবং ওপেন হার্ট সার্জারী শেষে বগুড়ার বাসায় আসেন।
তিনি (মুসা) বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি। স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা” এর সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

প্রতিবেদক 












