
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ সারোয়ার জাহান মিলন ঢাকাস্থ মহাখালীতে মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। হার্ট ব্লক এর কারনে তিনি ওই হাসপাতালে ওপেন হার্ট সার্জারী করেন। এমত অবস্থায় তিনি ডেঙ্গু জ্বরেও আক্রান্ত হন বলে জানা যায়। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (২৯সেপ্টেম্বর/২৬) সকাল ৯টা ১০মিনিটে না ফেরার দেশে চলে যান মিলন মেম্বার। মঙ্গলবার বাদ এশা স্থানীয় ডঙর মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়েছিলেন বিভিন্ন পেশার মানুষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭বছর। তিনি স্ত্রী, ৩ছেলে, ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ডিহিডঙর গ্রামের আব্বাস আলীর ছেলে।

প্রতিবেদক 



















