
মুহাম্মাদ আবু মুসাঃ না ফেরার দেশে চলে গেছেন বগুড়া গাবতলীর সোনারায় গ্রামের তিন বারের সাবেক মেম্বার আব্দুল মোত্তালেব মতো। চিকিৎসাধীন অবস্থায় (২৮সেপ্টেম্বর/২৬) সোমবার সকাল ৮টায় মহান আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে চলে যান (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর। তিনি স্ত্রী, ২মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। আটবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ পারভীন আকতারের বাবা এবং সোনারায় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ এর শ্বশুর। সোমবার বাদ মাগরিব তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়েছিলেন বিভিন্ন পেশার মানুষ।

প্রতিবেদক 



















