০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সৈয়দ আহম্মদ কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বন্ধু সমাজ উন্নয়ন সংঘ (FSDA)

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

গাবতলীর সৈয়দ আহম্মদ কলেজ মাঠে আজ শনিবার (৩০ মে) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি’ শর্ট-লং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। বিকাল ৩টায় শুরু হওয়া এই উত্তেজনাকর ফাইনালে মুখোমুখি হয় শিহিপুর বটতলা বন্ধু সমাজ উন্নয়ন সংঘ (FSDA) এবং এস কলেজ অলস্টার।

​উক্ত খেলায় উভয় দলের ক্রীড়াশৈলী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শিহিপুর বটতলা বন্ধু সমাজ উন্নয়ন সংঘ (FSDA) এবং রানার্স আপ হয় এস কলেজ অলস্টার। টুর্নামেন্টের আকর্ষণীয় পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি খাঁসি এবং রানার্স আপ দলকে একটি রাজহাঁস প্রদান করা হয়।

​টুর্নামেন্টের সভাপতিত্ব করেন মোঃ জানতীর আহম্মেদ (সোহান)।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন সৈয়দ আহম্মদ কওমী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী এবং গাবতলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম (সৈকত)।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

সৈয়দ আহম্মদ কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বন্ধু সমাজ উন্নয়ন সংঘ (FSDA)

প্রকাশিত: ০৪:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬