০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ধুনটে বিএসটিআই’র মোবাইল কোর্টে সরিষার তেলের মিলে জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় ভেজাল ও মানহীন পণ্য প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে একটি সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ৭ এপ্রিল দুপুরে ধুনট উপজেলায় পরিচালিত এ অভিযানে ধুনট বাজারে অবস্থিত ‘বেলাল ওয়েল মিল’ নামক প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করে এবং মিথ্যা তথ্য প্রদান করে সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান।
বিএসটিআই সূত্রে জানা যায়, ভোক্তাদের নিরাপদ পণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মো. জহুরুল হক।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

ধুনটে বিএসটিআই’র মোবাইল কোর্টে সরিষার তেলের মিলে জরিমানা

প্রকাশিত: ১২:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬