০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বগুড়ার ধুনটে যমুনা নদীতে মহাষ্টমী স্নানোৎসব,পাপমুক্তির বাসনায় ভিড় পূণ্যার্থীদের 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার, বগুড়াঃ বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে মহাষ্টমী তিথি উপলক্ষে(২৬ মার্চ) বৃহস্পতিবার দিনভর স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। পাপমুক্তি ও আত্মশুদ্ধির আশায় ভোর থেকেই নদীর ঘাটে ভিড় জমায় হাজারো সনাতন ধর্মালম্বী পূণ্যার্থী।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় বিধি মেনে যমুনার পবিত্র জলে স্নান করেন। এ সময় নারী,পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষদের উপস্থিতিতে নদীর তীর পরিণত হয় এক মিলনমেলায়।স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও মহাষ্টমী স্নানকে কেন্দ্র করে ধুনটের বিভিন্ন ঘাটে ব্যাপক জনসমাগম ঘটে। অনেক পূণ্যার্থী দূর-দূরান্ত থেকে এসে এই স্নানোৎসবে অংশ নেন।
স্নান শেষে পূণ্যার্থীরা নদীর তীরে পূজা-অর্চনা ও দান-দক্ষিণা প্রদান নকরেন। অনেকে তাদের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনাও করেন।এদিকে স্নানোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ঘাট এলাকায় স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন।শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী এ স্নানোৎসব অনুষ্ঠিত হয়। এবিষয়ে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন সরকার বলেন,ধুনট পৌর মহাশ্মশানে এই স্নান পালিত হয়ে আসছে। দূর দূরান্তের ভক্তবৃন্দ স্নান উৎসবে অংশগ্রহণ করে থাকেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

বগুড়ার ধুনটে যমুনা নদীতে মহাষ্টমী স্নানোৎসব,পাপমুক্তির বাসনায় ভিড় পূণ্যার্থীদের 

প্রকাশিত: ০৪:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬