
সোনাতলায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, তিন ফার্মেসিকে জরিমানা
স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১২ই আগস্ট) বগুড়া শহরের স্টেশন রোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় মেসার্স মামুন ফার্মেসি,মেসার্স সালেহা ফার্মেসি ও মেসার্স বুলবুল মেডিসিন কর্ণারকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়।অভিযানে মেসার্স মামুন ফার্মেসিতে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির প্রমাণ পাওয়ায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মামলাটি ১৪০/২৬ নম্বর।অন্যদিকে, মেসার্স সালেহা ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রির অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(গ) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ মামলার নম্বর ১৪২/২০২৬।এ ছাড়া মেসার্স বুলবুল মেডিসিন কর্ণারে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে একই আইনের ৪০(খ) ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মামলাটি ১৪৩/২০২৬ নম্বরে নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঔষধ প্রশাসন, বগুড়ার ঔষধ তত্ত্বাবধায়ক জেসমিন বেগম। এবিষয়ে সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া বলেন,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক 













