০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সান্তাহারে চলন্ত ট্রেনের দরজা দিয়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের দরজা দিয়ে পড়ে গিয়ে সিরাজুল ইসলাম (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ৭টার দিকে সান্তাহার রেলওয়ে থানাধীন তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা।
সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনে যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন সিরাজুল ইসলাম। পথে অসাবধানতাবশত চলন্ত ট্রেনের দরজা দিয়ে তিনি পড়ে যান। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। এ সময় তিনি নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিরাজুল ইসলাম ওই ট্রেনের যাত্রী ছিলেন এবং চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

সান্তাহারে চলন্ত ট্রেনের দরজা দিয়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ০১:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬