
স্টাফ রিপোর্টার:পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বগুড়ার সোনাতলা উপজেলায় নওদাবগা–শিহিপুর–সুখানপুকুর কল্যাণ পরিষদ–এর উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এসময় সোনাতলা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজ কর্মী আতিকুল ইসলাম প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচিতে অত্র সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু হোরায়েরা ইকবাল, কার্যকারী পরিষদের সহ: সভাপতি মাহবুব হোসেন পান্নু , সহ: সভাপতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) প্রথম শ্রেণির ঠিকাদার আলহাজ্ব ফজলুল করিম মঞ্জিল উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকারী পরিষদের সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া কনক, সহ–সাধারণ সম্পাদক জুলফিকার নাঈম পিপাস, সহ–সাধারণ সম্পাদক তৌফিক হাসান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম টিপু, সদস্য আব্দুস ছালেক। উল্লেখ্য, নওদাবগা–শিহিপুর–সুখানপুকুর কল্যাণ পরিষদ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, কুসংস্কার দূরীকরণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অনুন্নত ও গ্রামীণ অঞ্চলের টেকসই উন্নয়ন ও সামাজিক কল্যাণ নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল পরিষদের এই পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

প্রতিবেদক 













