০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ১ ইয়াবা ব্যবসায়ী সহ গ্রেফতার ৬

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়ায় থানা পুলিশের অভিযানে বুধবার ৪ নভেম্বর এক ইয়াবা ব্যবসায়ী সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে (ইয়াবা) মাদক মামলায় একজন, নিয়মিত মামলায় দুজন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিনজন।

দুপচাঁচিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ৪ নভেম্বর দুপচাঁচিয়া পৌরসভার তিষিগাড়ী সুপ্রিম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশ থেকে মোঃ রেজাউল করিম সবুজ ওরফে বিশু (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার খিহালী উত্তরপাড়া মৃত – ময়েন উদ্দিনের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর আরেকটি
অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম আলোহালী গ্রামের আলীর ছেলে আজম আলী (৪০), টেমা গ্রামের বাবলু প্রামানিকের ছেলে ওমর ফারুক এবং তালোড়ার গয়াবান্ধা লয়াপাড়া গ্রামের মৃত- শামছুল মোল্লার ছেলে আনোয়ার হোসেন।
এ ছাড়াও সড়ক দুর্ঘটনা মামলায় উপজেলার মাসিন্দা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল করিম (২৪) এবং বসতবাড়ির জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে মারধরের ঘটনায় কাটাগাড়ী গ্রামের মৃত- জয়নাল সরদারের ছেলে মুনছুর সরদার (৪৫) কে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনা মামলার আসামি আব্দুল করিম নওগাঁ থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বগুড়া- নওগাঁ মহাসড়কে জাহাঙ্গীর আলম বাবু (৫৬) নামের এক ব্যক্তিকে চাপা দেন। এতে জাহাঙ্গীর আলম বাবু গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাঁর মৃত্যু হয়। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সিরাজগঞ্জে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা:অংশীজনের প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ১ ইয়াবা ব্যবসায়ী সহ গ্রেফতার ৬

প্রকাশিত: ০৩:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬