০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় যুবলীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (৪২) কে পুলিশ বৃহস্পতিবার ৩০শে জুলাই রাতে নাশকতা মামলায় গ্রেফতার করেছে। সে উপজেলার তালোড়া ইউনিয়নের খানপুর গ্রামের মৃত মহেষ সরদারের ছেলে, এবং তালোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের মিছিলের উপর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসহ হামলা ও ককটেল বিস্ফোরন ঘটায়।
এই ঘটনায় উপজেলার ডিমশহর গ্রামের জাহিদুল ইসলাম ফকিরের ছেলে বৈষম্যবিরোধী ছাত্রনেতা (গেজেট ভুক্ত) আব্দুর রহিম বাদি হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ ওই মামলার আসামি। শুক্রবার ৩১শে জুলাই তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

দুপচাঁচিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০১:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬