০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গাবতলীতে যৌথ অভিযানে গাঁজা সেবনের সময় আটক ২, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:১৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলীতে যৌথ অভিযান পরিচালনা করে গাঁজা সেবনের সময় দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) গাবতলী মডেল থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরিহাট গ্রামের একটি বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পেরি পশ্চিমপাড়া গ্রামের ছৈমুদ্দিনের ছেলে মো. সুলতান প্রামাণিক (৪৫) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী থানার নাউডাঙ্গা বাজার এলাকার মো. এন্তাজের ছেলে মো. আলম মিয়া (৩৩)-কে সুলতানের বাড়িতে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদক সেবনের অপরাধে আটক দুই ব্যক্তিকে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

গাবতলীতে যৌথ অভিযানে গাঁজা সেবনের সময় আটক ২, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড 

প্রকাশিত: ১১:১৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬