
আতাউর রহমানঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ১৪ অক্টোবর সোমবার বগুড়ার গাবতলীতে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিকল্পে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে র্যালী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, গাবতলী ফায়ার সার্ভিসের লিডার জহুরুল ইসলাম দেওয়ান, সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ, আশরাফ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা শহীদুল ইসলাম, হিসাবরক্ষণ অফিসার আরিফুল ইসলাম প্রমুখ। সভা ও মহড়া শেষে র্যালী বের হয়।

প্রতিবেদক 




















