০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বগুড়া-৪আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার,বগুড়াঃ বগুড়ায় (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাটোরের সিংড়ার আমলি আদালতের বিচারক শুনানি শেষে জেলা পিবিআইকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দিয়েছেন বলে বাদী পক্ষের আইনজীবী মোঃ মাসুদ রানা জানান। মামলার বাদী সিংড়া উপজেলার সাওইল গ্রামের মোঃ মাসুদ আলী। অপরদিকে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন (৫১) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল এলাকার বাসিন্দা। এদিকে মোশারফ হোসেন এই ধরনের অভিযোগ পুরাপুরি অস্বীকার করেছেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মোশারফ কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।মামলার বরাতে আইনজীবী মাসুদ রানা বলেন, মাসুদ আলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে বিএসএস’র ছাত্র ছিলেন। তার নিবন্ধন নম্বর ২১২৪৯৩ এবং পরীক্ষার রোল ১৩৬৮৬৯। মাসুদ আলী প্রথমবার পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। পরে আর তিনি পরীক্ষা দেননি।মামলায় অভিযোগ করা হয়েছে মোশারফ হোসেন ‘চতুরতার মাধ্যমে’ বাদীর রোল ও রেজিস্ট্রশন নম্বর ব্যবহার করে একই শিক্ষাবর্ষের স্নাতক পাসের একটি সনদ সংগ্রহ করেছেন।২০২৪ সালের ২৪ ডিসেম্বর তিনি সেই সনদ দেখিয়ে বগুড়া আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিচালনা পর্যদের সভাপতি হিসেবে নিয়োগ পান। তখন বিষয়টি তার আগের সভাপতি চ্যালেঞ্জ করেন। তখন বাদী তার রোল, নিবন্ধন নম্বর ও শিক্ষাবর্ষ ব্যবহারের বিষয়টি জানতে পারেন।বাদীর আশঙ্কা তার রোল ও নিবন্ধন নম্বর ব্যবহার করে আসামি বড় ধরনের কোনো অপকর্ম ঘটাতে পারেন তাতে বাদীর অপূরণীয় ক্ষতির সম্ভাবনা রয়েছে।মামলার বাদী মাসুদ রানা বলেন আমি কৃষক মানুষ। আমার রোল রেজিস্ট্রেশন নম্বর জালিয়াতি করে উনি জাল সনদ তৈরি করেছেন তাই আমি মামলা করেছি। উনি কে বা কী করেন এটা আমার জানার বিষয় না।মামলার বিষয়ে জানতে চাইলে নাটোর পিবিআইয়ের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আদালতের এমন কোনো নির্দেশনা হাতে পাইনি। আদালতের আদেশের কপি হাতে পেলে তদন্ত করে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মোশাররফ হোসেন বলেন,এটা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। চলতি বছরের ২৮শে মে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সনদ তুলেছি। রেজিস্ট্রেশন কার্ড থেকে শুরু করে সব মূল কাগজ আমার কাছে আছে। আমার বিরোধী ও দলের মনোনয়ন বঞ্চিতরা আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য কাউকে দিয়ে পরিকল্পিতভাবে এই  ধরনের মিথ্যা মামলা করিয়েছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

বগুড়া-৪আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ 

প্রকাশিত: ০৩:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫