
সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গতকাল ৪ অক্টোবর শুক্রবার বগুড়া গাবতলীর নেপালতলি ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্দোগে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নেপালতলি ইউনিয়ন যুবদলের আহবায়ক দিলবর হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নেপালতলি ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার গামা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেপালতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আবু নাহিদ কবির মনা, সদস্য তরিকুল ইসলাম, নেপালতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আশরাফুল ইসলাম, গাবতলী উপজেলা বিএনপির সহ-সাংগঠিক সম্পাদক এম আর ইসলাম রাখু, উপজেলা মৎস্য জীবিদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি আহসান হাবিব ডিটল, উপজেলা শ্রমিকদলের আলম মিয়া, উপজেলা মৎস জীবিদলের সভাপতি আবুবক্কর সিদ্দিক, নেপালতলী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মানিক মিয়া,যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দুখু, হিটলু, নেপালতলী ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের আহবায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব সোহেল, নেপালতলী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন,উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক সোহেল মিয়া,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এমদাদুল হক,আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামিম মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, যুবদল নেতা শাফি মাহমুদ ছাত্রনেতা আতিকুর রহমান, বুলবুল, তোহা ,বিপ্লব, নাইম, তামিম, মেহেদী হাসান প্রমুখ।

প্রতিবেদক 




















