১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার ৬

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়ায় থানা পুলিশের অভিযানে মারপিট মামলার এজাহারনামীয় ১ আসামি, মাদক ও অন্যান্য মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪জন এবং অর্থদণ্ডসহ কারাদণ্ডপ্রাপ্ত ১জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ৪ নভেম্বর দুপচাঁচিয়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। থানা পুলিশ সূত্রে জানা যায়, ৪ নভেম্বর দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বিশা গ্রামে টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে মোঃ আবু বক্কর সিদ্দিককে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মোঃ সজীব আহম্মেদ (২৪) কে গ্রেফতার করে। তিনি বিশা গ্রামের মোঃ শাহিন কাদের ওরফে জুয়েলের ছেলে। অপদিকে, পুলিশের পৃথক অভিযানে মাদক ও বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,
মোঃ মামুনুর রশিদ (৩৯), পিতা মো. তোফাজ্জল হোসেন, সাংঃ তালোড়া লাফপাড়া,
মো. আনিছুর রহমান বাবু, পিতা মো. ফজলুল হক, সাংঃ গোবিন্দপুর। তাঁর বিরুদ্ধে মোট চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
মোঃ আলমগীর হোসেন, পিতা আবুল কাশেম, সাং শ্রীপুর,
মোঃ রাকিবুল হাসান ওরফে রাকিব, পিতা মোঃ মোজাহার আলী, সাংঃ দোছিয়া। এছাড়া ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। গ্রেফতারকৃত সকল আসামির থানাঃ দুপচাঁচিয়া, জেলাঃ বগুড়া।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিনুর রহমান আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকল আসামিদেরকে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরো বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বন্ধু সমাজ উন্নয়ন সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার ৬

প্রকাশিত: ০৫:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬