০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে সিটি প্রশাসক আব্দুস সালাম 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২১:২০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি আয়োজিত শনিবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধক ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সংস্থার নয়া সভাপতি আলমগীর গনি এর সভাপতিত্বে ও নয়া মহাসচিব মনজুর হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাসুদ সাঈদী এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি ওবায়দুর রহমান শাহিন, পপুলার ইন্সুরেন্স কোম্পানীর এমডি বিএম ইউসুফ আলী, ভাইয়া ব্রডকাস্ট লিমিটেড এর এমডি কায়েস আহমেদ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ, নারী উদ্যোক্তা রোমানা জান্নাত লিজাসহ অনেকে। এ পর্বের অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আছিয়া আক্তার। তিনি অনুষ্ঠানে নয়া সভাপতি আলমগীর গনি ও নয়া মহাসচিব মনজুর হোসেন এর নাম ঘোষণা করেন। তার শারীরিক সমস্যার কারণে সভাপতি পদটি ছেড়ে দিয়ে নতুন সভাপতি ও মহাসচিব এর নাম ঘোষণা করেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুশৃংখল, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সমস্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার সর্বোচ্চ পরিষদ নীতি নির্ধারক পরিষদের সভাপতি জামাল হোসেন, সদস্য শাহজাহান মোল্লা, খায়রুল ইসলাম, এম আর প্রিন্স, আতিকুর রহমান আজাদ, মুহাম্মাদ আবু মুসা, রাব্বী মোল্লাসহ অন্যান্য  নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে সিটি প্রশাসক আব্দুস সালাম 

প্রকাশিত: ০২:২১:২০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬