
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বগুড়া জেলা যুব পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা আতিকুল ইসলাম বিপ্লব প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট থেকে সম্মানজনক ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড/২৬’ ও অনুদান পেয়েছেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য মনোনীত তরুণদের হাতে এ অ্যাওয়ার্ড ও অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম ছাত্তারসহ অন্যরা। আতিকুল ইসলাম বিপ্লব অনেক আগে থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থেকে রাজ পথে লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন। পাশাপাশি সমাজসেবা কাজে জড়িত ছিলেন। ভাল কাজের স্বীকৃতিস্বরুপ তার এই অ্যাওয়াড বা সম্মাননা অর্জন। তিনি (বিপ্লব) বগুড়ার রাজনীতির সাথে জড়িত থাকলেও তার গ্রামের বাড়ি গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের করিমপাড়া গ্রামের সোলাইমান আলীর ছেলে।

প্রতিবেদক 


















