
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯শে সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক এর সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন,পাঠানপাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাদামাটি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে।উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান জানান,মৎস্য সুরক্ষা আইনের আওতায় অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস এবং বিভিন্ন স্থানে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।আগামী ৮ই অক্টোবর থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ে মাছ শিকার নিষিদ্ধ থাকবে।উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মোস্তফা কামাল বলেন,রংপুরে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ কারণে পশু জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান,এলাকায় যক্ষ্মা রোগের প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সোনাতলা উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক বিকাশ স্বর্ণকার বলেন,সামনে শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজাকে ঘিরে উপজেলার বিভিন্ন মন্দিরগুলোতে রাজনৈতিক নেতৃবৃন্দ,ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাইকে নজর রাখার অনুরোধ জানান তিনি।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক বলেন,অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি সোনাতলার স্মরণিকা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যে বিষাক্ত রং ব্যবহার করার অপরাধে জরিমানা আদায়ের বিষয়টিও সভায় তুলে ধরা হয়।সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন বলেন,প্রশাসন অভিযান করলেও অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ হয়নি। একই সঙ্গে উঠতি বয়সী ছেলেদের মধ্যে মোবাইল জুয়া ও অনলাইন ভিত্তিক জুয়ার আসক্তি বাড়ছে বলেও তিনি সভায় উদ্বেগ প্রকাশ করেন।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া জানান,তিনি বালু ব্যবসায়ীদের ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম,সোনাতলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহ মোঃ শাহেদুজ্জামান।সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব আনন্দ ঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধারা,পাকুল্লা ইউপি চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সহ অন্যান্য ইউপি চেয়ারম্যান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কমিটির নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক প্রমুখ।সভায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া ও সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের বিভিন্ন কার্যক্রমের জন্য সভা থেকে তাঁদের ধন্যবাদ জানানো হয়।

প্রতিবেদক 



















