০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জেলা প্রশাসকের কার্যালয়ে দালাল আটক, নিয়মিত মামলা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে আজ এক দালালকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সেবামূলক প্রতিটি কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনা করতে জেলা প্রশাসন, বগুড়া বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা প্রতারণার শিকার না হন, সে লক্ষ্যে দালালদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সেবাপ্রার্থীকে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি কোনো ব্যক্তি সেবা দেওয়ার নামে অর্থ দাবি করলে বা হয়রানি করলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসন আরও জানিয়েছে, সরকারি সেবা জনগণের অধিকার। তাই দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে নয়, সরাসরি সংশ্লিষ্ট দপ্তর থেকে সেবা গ্রহণের জন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

জেলা প্রশাসকের কার্যালয়ে দালাল আটক, নিয়মিত মামলা

প্রকাশিত: ০৩:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬