০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে ৩দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৬ আগস্ট রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোদা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও মৎস্য অফিসের প্রাক্তন ক্ষেত্র সহকারী নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন, উপজেলা মৎস্য অফিসার ফারহান ফায়েজ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুর ইসলাম, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আফছার আলী, সাংবাদিক কেএম বেলাল, মৎস্য চাষী মকলেছার রহমান ভুট্টু প্রমুখ। সভা শেষে মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৬ জন শ্রেষ্ঠ মৎস্য খামারীর হাতে পুরস্কার স্বরূপ ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কারপ্রাপ্তরা হলেন, দুপচাঁচিয়া সদর ইউপি চেয়ারম্যান মৎস্য চাষী মোয়াজ্জেম হোসেন, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, মকলেছুর রহমান বাবু, শহীদুল ইসলাম, শাহীনুর বেগম, শহীদুল ইসলাম সাইদ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিএনপির নেতৃবৃন্দ ও মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০২:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬