০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বগুড়ার নিউ মার্কেটে নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৩৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নিউ মার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রয় ও বিতরণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অন্যান্য ব্যবসায়ীদের এসব নিষিদ্ধ পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ই আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়,বগুড়ার সমন্বয়ে জেলার সদর উপজেলার নিউ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত New Face, Due, Navia, Chandni, Pearl ও Goree ব্র্যান্ডের স্কিন ক্রিম বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়ায় শাহ বিপণী বিতানকে বিএসটিআই আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হোসেন।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট) মোঃ শাহ্ আলম পলাশ খাঁন এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ শাহানূর হোসেন খান। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে নিষিদ্ধ ও মানহীন পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

বগুড়ার নিউ মার্কেটে নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত: ০৪:৩৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬