
স্টাফ রিপোর্টার বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ওঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রোববার (৯ই আগস্ট) বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথায় আদিবাসীদের সমাবেশ অনুষ্ঠিত হয়।র্যালি শেষে সংগঠনের অস্থায়ী কার্যালয় সনাতন মন্দির প্রাঙ্গণে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি বিমল রবিদাস। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত মালাকার।আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও বগুড়া সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস,আদিবাসী গবেষণা পর্ষদ বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি চন্দন চক্রবর্তী।এ ছাড়াও উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি (এইচআরসিবিএম)-এর রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিকাশ স্বর্ণকার,লাইট হাউস বগুড়ার সমন্বয়ক সিদ্দিকুর আলম মামুন, টিআইবি বগুড়ার প্রতিনিধি মনরুল ইসলাম মঞ্জু,সাংবাদিক ও যমুনা টিভির বগুড়া প্রতিনিধি সুজানুর রহমান সুজন, লেখক ও কলামিস্ট পল্লব হোসেন সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।সংহতি বক্তব্য দেন পল্লব হোসেন, মনরুল ইসলাম মঞ্জু, সিদ্দিকুর আলম মামুন ও সুজানুর রহমান সুজনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।দাবির পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি তিলক রবিদাস, লোকনাথ যুব সংঘ দত্তবাড়ি বগুড়ার সভাপতি কমল দত্ত, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক লালন রবিদাস বিকাশ,সারিয়াকান্দি উপজেলা শাখার আহ্বায়ক সোনারাম রবিদাস, যুগ্ম আহ্বায়ক বিশ্বনাথ হাওলদার, নন্দীগ্রাম উপজেলা শাখার নেতা উজ্জ্বল রবিদাস, ধুনট উপজেলা শাখার নেতা গৌতম রবিদাস ও সুশান্ত বাগদী, শেরপুর উপজেলা শাখার সহ-সভাপতি হারান মালো ও দুর্যোধন রবিদাস, দুলাল মাহাতো, শ্রীনাথ মাহাতো, সুজিত রবিদাসসহ জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া সভায় আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক দেব রবিদাস ঠাকুর, আদিবাসী নারী নেত্রী রুমা কুজুর, মিতালী রানী দাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে তাদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গেজেট সংশোধন, এক জাতিসত্তার নাম বারবার পরিবর্তনের প্রবণতা বন্ধ এবং সংবিধানের ৯৭(৩) ধারা যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান তারা।বক্তারা সমতল ও পাহাড়ি আদিবাসীদের জন্য পৃথক নয়, একটি সমন্বিত মন্ত্রণালয় গঠন, আদিবাসীদের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য বন্ধের দাবি জানান। পাশাপাশি সারা দেশে আদিবাসীদের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।সভাপতির বক্তব্যে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি বিমল রবিদাস বলেন, আদিবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি তাদের শিক্ষা, কর্মসংস্থান, ভূমি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। অধিকার আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিবেদক 













