
মুহাম্মাদ আবু মুসাঃ বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন 13 দিনের সফরে বিদেশ গমন করেছেন। জাপান ও মালয়েশিয়া কাজ শেষে তিনি দেশে ফিরবেন। জাপান ইন্টারন্যাশনাল ট্রেইনি এন্ড স্কিল ওয়ার্কার কর্পোরেশন অর্গানাইজেশন (জিটকো) এবং জাপানে বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে ম্যাচিং সেমিনারে অংশগ্রহণ করতে বোয়িং 788 মালয়েশিয়া এয়ার লাইন্সে ৩১ জুলাই/২৬ শুক্রবার দুপুরে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি (ছোটন) দেশ ত্যাগ করেন। আগামী ১২আগস্ট/২৬ তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে । তিনি (ছোটন ও তার পরিবার ) বগুড়া মহানগরে বসবাস করলেও গাবতলীর জয়ভোগা গ্রামের প্রবীণ শিক্ষক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সরকার মালু মাস্টারের সুযোগ্য ছেলে। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

প্রতিবেদক 













