০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

উৎসবমুখর পরিবেশে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে ২য় টেস্ট মূল্যায়নের ফলাফল প্রকাশ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:৩৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বগুড়ার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের “২য় টেস্ট মূল্যায়ন পরীক্ষার” ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের এই পথচলায় শুরুতেই ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানানো হয় সম্মানিত অভিভাবকদের প্রতি, যাঁদের অক্লান্ত পরিশ্রম, সঠিক তদারকি ও সার্বিক সহযোগিতার কারণেই শিক্ষার্থীরা আজকের এই সুন্দর পর্যায়ে আসতে পেরেছে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ও প্রিন্সিপাল হাবিবুর রহমান, ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান রনি এবং সহকারী পরিচালক মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের একঝাঁক নিষ্ঠাবান, দক্ষ ও পরিশ্রমী শিক্ষক মণ্ডলী।
প্রিন্সিপাল হাবিবুর রহমান বলেন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ শিক্ষার্থীদের এই সুন্দর ফলাফল উপহার দেওয়া সম্ভব হয়েছে। কৃতিত্বপূর্ণ এই অর্জনের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান রনি বলেন, ফলাফল যা-ই হোক না কেন, মনে রাখতে হবে এটি তোমাদের শেখার একটি ধাপ মাত্র। যারা ভালো করেছ, তোমাদের অভিনন্দন। আর যাদের ফলাফল আশানুরূপ হয়নি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। সামনের দিনগুলোতে আরও ভালো করার জন্য এখন থেকেই নতুন উদ্যমে প্রস্তুতি নিতে হবে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে প্রতিষ্ঠান সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করা হয়।
আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সকল শিক্ষার্থীর উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

উৎসবমুখর পরিবেশে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে ২য় টেস্ট মূল্যায়নের ফলাফল প্রকাশ

প্রকাশিত: ০৯:৩৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬