মুহাম্মাদ আবু মুসাঃ ২৬জুন বৃহস্পতিবার বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদে ২০০জন গরীব অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৩০কেজি করে ভিডাব্লুউবি’র চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল ও দায়িত্বপ্রাপ্ত অফিসার আশরাফ আলী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিলন মিয়া, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক দুলাল করিম, ইউপি সদস্য আলেক উদ্দিন কালু, মহিদুল ইসলাম, হজরত আলী, পেস্তা মন্ডল, বাবলী খাতুন, ইউপি সচিব (প্রশাসনিক কর্মকর্ত) মোখলেছার রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অপর দিকে সোনারায় ইউনিয়নের আটাপাড়া বাজারে টিসিবি পন্য বিক্রি’র উদ্বোধন করেছেন দায়িত্বপ্রাপ্ত অফিসার আশরাফ আলী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, ডিলার কামরুল ইসলামসহ অন্যান্যরা।
নেপালতলী ইউনিয়ন পরিষদে ১৭৫জন গরীব অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৩০কেজি করে ভিডাবুøউবি’র চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি প্যানেল চেয়ারম্যান সঞ্জয় কুমার। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব (প্রশাসনিক কর্মকর্ত), ইউপি মেম্বারগণ।
নাড়–য়ামালা ইউনিয়ন পরিষদে টিসিবি’র পন্য বিতরণের উদ্বোধন করেছেন প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গুলজার। এ সময় উপস্থিত ছিলেন ডিলারসহ অন্যান্যরা।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল