প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৪, ৩:০৮ পি.এম
বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মন্টু’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া বারের সাবেক সভাপতি, সিনিয়র আইনজীবী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.রেজাউল করিম মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ফেব্রুয়ারী/২৪ শুক্রবার সকাল ৬টায় না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণোগ্রহী রেখে গেছেন।
বাদ জুম্মা তার গ্রামের বাড়ি জেলার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে শহরের ভাই পাগলা মাজার কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এর আগে প্রশাসন তাকে গার্ড অব অর্নার দেন। এতে শরিক হয়ে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু এমপি, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, সিনিয়র জেলা দায়রা জজ মোজাম্মেল হক চৌধুরী, পুলিশের এডিশনাল ডিআইজি হামিদুল আলম মিলন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া বারের সভাপতি আতাউর রহমান মুক্তাসহ বগুড়া আদালতের বিভিন্ন পর্যায়ে জজ, ম্যাজিস্ট্রেট, উপজেলা চেয়ারম্যানগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সিনিয়র আইনজীবীগণ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল