প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৪, ১:৪০ পি.এম
আদমদীঘিতে সাবেক ইউপি সদস্যসহ দুই জনের জেল

শিমুল হাসান,, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে সরকারি নিয়মকে উপেক্ষা করে আবাদি জমিতে এস্কেভেটর দিয়ে মাটি কাটা ও সরকারি কাজে বাঁধা সৃষ্টির অপরাধে ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মাদ (৩৩) ও আসাদুজ্জামান (৬৫) নামের অপর একজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন। শুক্রবার (২ ফেব্রুয়ারী) দিবাগত রাতে তাদের ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ৭নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কোমারপুর গ্রামের মনছুর রহমানের ছেলে সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মাদ ও পুশিন্দা কোলাদীঘি গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে আসাদুজ্জামান (৬৫)।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার পুশিন্দা মৌজায় আসাদুজ্জামানের আবাদি জমিতে সরকারি নিয়ম বহিভুত: সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মাদ টাকার বিনিময়ে এস্কেভেটর দিয়ে মাটি কেটে খনন
করছিলেন। গত শুক্রবার সকালে বিষয়টি অবগত হওয়ার পর আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও
নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থল পুশিন্দা মৌজায় অভিযান চালান। ভ্রাম্যমান আদালত প্রথমে সরকারি নিয়ম বহিভুত; কাজ না হরার জন্য সর্তক করেন। পরবর্তিতে তা উপেক্ষা করে পুনরায় মাটি কাটার কাজ চালিয়ে যায়। বিকেলে সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযানে যান। অভিযানে সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মাদ ও আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতকে সরকারি কাজে বাধা সৃষ্ঠি করলে ভ্রাম্যমান আদালত মাটি কাটা কাজ বন্ধ করে দেন এবং উল্লেখিত দুইজনকে আটক করে ভুমি অপরাধ প্রতিরোধ ও
প্রতিকার আইন-২০২৩ এর (১৩) ধারামতে সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মাদকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও আসাদুজ্জামানকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। রাতেই দন্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল