প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৩, ৪:৪৪ পি.এম

মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ গাংনগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এক ফুটবল টুর্নামেন্ট এর ৪র্থ খেলা ২৪ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় গাংনগর এ,এম বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি দেউলি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভিটা ফিড লিঃএর রংপুর বিভাগের ম্যানেজার আরিফ অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সভাপতি রায়হান আলি মাসুম,প্রমূখ। উক্ত খেলায় স্বাগতিক গাংনগর ১-০গোলে সোনাতলা একাদশকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল