মুহাম্মাদ আবু মুসাঃর৩ অক্টোবর মঙ্গলবার বগুড়ায় বিলাস বহুল হোটেল মমইন য়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও টিএমএসএস’র বাস্তবায়নে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) পরিবেশবান্ধব ফিশারিজ উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় মাছের আঁশ হতে জিলাটিন উৎপাদন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-১ আব্দুল কাদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মতিউর রহমান, উপ-নির্বাহী পরিচালক-৩ সোহরাব আলী খান, উপ-নির্বাহী পরিচালক (অর্থ) আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস’র পরিচালক (অপারেশন ও উন্নয়ন) রেজাউল করিম। জিলাটিন বিষয় উপস্থাপন করেন ষ্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ এর সগযোগি অধ্যাপক ড. এম শফিউর রহমান। প্রকল্পের ভিডিও এবং ডকুমেন্টারী উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার শেখ মোঃ মোহায়মেনুল হক। আরো বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মশিউর রহমান, কাহালু উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুর নবী, আদমদিঘী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল। কর্মশালায় অংশ নেন সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা ছাড়াও আরো অনেকে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল