স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে একটি নিয়মিত মামলার তদন্তে সন্দেহভাজন আসামি মোঃ আরিফুল রহমান আরিফ (৫০) গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সোনাতলা থানা পুলিশের অভিযানে উপজেলার পাকুল্লা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফুল রহমান আরিফ উপজেলার ৭ নম্বর পাকুল্লা ইউনিয়নের প্রচার সম্পাদক বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে তিনি কোন সংগঠনের তা জানা যায়নি।তিনি সোনাতলা উপজেলার মিলনেরপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলাম বুলুর ছেলে।গ্রেফতারের পর তাকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে জানিয়েছেন পুলিশ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল