সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। বৃহস্পতিবার ৮ অক্টোবর রাত সাড়ে ৭ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ খানের নেতৃত্বে এবং দুপচাঁচিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মোঃ শাহীন আলম (৩৫), পিতা- মোঃ ফয়েন উদ্দিন, সাং- কঞ্চিগাড়ী, তালোড়া। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই শত টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
মোঃ জাহাঙ্গীর আলম (৪৬), পিতা- মৃত মোতালেব আলী আকন্দ, সাং- কঞ্চিগাড়ী, তালোড়া। তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই শত টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড। মোঃ হাকিম (২৬), পিতা- আবুল হোসেন, সাং- মেঘা। তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, এবং দুই শত টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড। রাব্বি (২৫), পিতা- মৃত আবুল হোসেন, সাং- লাফাপাড়া। তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই শত টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট।
সাজাপ্রাপ্ত সকল আসামিদের থানাঃ দুপচাঁচিয়া, জেলাঃ বগুড়া। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে রাত ১১ টায় আইনি প্রক্রিয়া শেষে সকল আসামিদেরকে বগুড়ার কারাগারে প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ খান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল