আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে আনসার ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি-এর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনা মূলক ও মশক নিধন উপলক্ষে শোভাযাত্রা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরবচালনা করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করা হয়। পরে
উপজেলা প্রশিক্ষক আরিফা খাতুন,পিসি, এপিসি ও আনসার সদস্যদের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে বাসষ্টান্ড চত্বর,সান্তাহার রেলওয়ে স্টেশন, বিভিন্ন স্কুল-কলেজের আশপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণ,পরিষ্কার-
পরিচ্ছন্নতা অভিযান এবং নালা, ডোবা ও ড্রেনে ফগ মেশিনের মাধ্যমে স্প্রে করা হয়। এর মাধ্যমে ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, মশার বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা হয় এবং ব্লিচিং পাউডার চিটানো হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল