বিকাশ স্বর্ণকার,বগুড়াঃ বগুড়ার সোনাতলায় হৃদয়বিদারক এক ঘটনায় মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এক শিক্ষার্থী। জীবনের এমন কঠিন মুহূর্তেও দায়িত্ববোধ আর ভবিষ্যতের কথা ভেবে পরীক্ষার হলে বসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সে।জানা যায়, সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্র এবং সদর ইউনিয়নের রানীরপাড়া গ্রামের নুরে আলমের ছেলে মেজবাউল খান মারুফের মা মাহমুদা বেগম (৩০) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন।মায়ের মৃত্যুর শোক বুকে নিয়েই মারুফ সকালে নির্ধারিত সময় সকাল ৯টায় সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (বিজ্ঞান শাখা) পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সময় তার পরিবারের সদস্যরা বাড়িতে মায়ের মরদেহ নিয়ে শোকাহত অবস্থায় ছিলেন।এ বিষয়ে কেন্দ্র সচিব ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোরসালিন হাসান জানান,ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা শিক্ষার্থীকে সান্ত্বনা দিয়েছি। এমন পরিস্থিতিতেও তার পরীক্ষায় অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয় এবং মানসিক দৃঢ়তার পরিচয় বহন করে।”
এ ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা মারুফের এই সাহস ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল