স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় স্কুলগামী কয়েক শিক্ষার্থীকে অটোভ্যান থামিয়ে লাঠি ও লোহার হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থী মোঃ সিয়াম (১৬) সোনাতলা থানায় তিনজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে উল্লেখ করা হয়,বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিয়াম তার সহপাঠী মোঃ ইনাম (১৪), মোঃ আনন্দ (১৪), মোঃ রিয়ান (১৩), মোঃ ইমান্ত (১৪) ও অন্যদের সঙ্গে পরিচিত মোঃ মারুফের অটোভ্যানে করে হুয়াকুয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। পথে হুয়াকুয়া চিড়ার মিলের মোড়ে পৌঁছালে মোঃ বিপুল মিয়া (৩০), মোঃ শরিফুল (৩৫) ও মোঃ শাহিন মিয়া (৩৬) তাদের অটোভ্যানের পথরোধ করে ঘিরে ধরেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, এ সময় অভিযুক্তরা লাঠিসোঁটা ও লোহার হাতুড়ি দিয়ে অটোভ্যানে থাকা শিক্ষার্থীদের মারধর শুরু করেন। কয়েকজন শিক্ষার্থী দৌড়ে পালিয়ে গেলেও সিয়ামসহ আকন্দ ও রিহান নামে আরও দুই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।শিক্ষার্থীদের রক্ষা করতে অটোভ্যান চালক বাঁধা দিলে তাকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করার অভিযোগ করা হয়েছে। পরে সিয়ামের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।অভিযোগে আরও বলা হয়,ঘটনার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন এবং রাস্তাঘাটে যেকোনো সময় পুনরায় মারধর ও গুরুতর জখম করার হুমকি অব্যাহত রেখেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মোঃ হাবিবুর রহমান ও মোঃ হারুনসহ স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।তবে অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের বিষয় স্বীকার করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল