বগুড়ার সোনাতলা উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ আহম্মদ হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে 'হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশন'-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ২০২৬ সম্পন্ন হয়েছে। সোমবার (২ মার্চ) আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল—পবিত্র রমজানে এলাকার কোনো অসহায় মানুষ যেন ইফতারের কষ্টে না ভোগেন।
এ সময় উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল হক টুল্লু, হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ সদস্যরা এই মানবিক আয়োজনে অংশ নেন।
হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী সুধীজনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সামান্য দান এবং আন্তরিক সহযোগিতা এই মানবিক উদ্যোগকে আরও অর্থবহ ও বরকতময় করে তুলেছে। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।
তিনি আরও জোর দিয়ে বলেন, হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশন সব সময় আর্তমানবতার সেবায় নিয়োজিত এবং কেউ যেন ইফতারের কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন।
উল্লেখ্য যে, হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশন কেবল ইফতার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। অসহায় ও দুস্থদের সহায়তা, শিক্ষা ও চিকিৎসা সহায়তা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক ও নৈতিক উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে সংগঠনটি দীর্ঘ দিন ধরে এলাকায় কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল