স্টাফ রিপোর্টারঃ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে বগুড়ার মোকামতলার শ্রী শুভ্র শংকর প্রসাদ মনোনীত হয়েছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।বুধবার (২রা সেপ্টেম্বর ২০২৬) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৫ নম্বর ধারা অনুযায়ী সরকার কর্তৃক মনোনীত ব্যক্তিদের সমন্বয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে।নবগঠিত ট্রাস্টি বোর্ডে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে চেয়ারম্যান এবং সংসদ সদস্য মিজ নিপুন রায় চৌধুরী ও মিজ সুবর্ণা সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া বোর্ডে মোট ২৫ জনকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনীত সদস্যদের তালিকায় ১৭ নম্বর সদস্য হিসেবে বগুড়া জেলার মোকামতলার শ্রী শুভ্র শংকর প্রসাদ স্থান পেয়েছেন।তার এই মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে বগুড়ার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়রা আশা করছেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রমে শুভ্র শংকর প্রসাদের অভিজ্ঞতা ও ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল