বগুড়া জেলার সোনাতলা ও গাবতলী উপজেলার বিভিন্ন সড়ক ও রাস্তার পাশে এখন সবুজের নতুন সমাহার গড়ার স্বপ্ন দেখছে ‘শিহিপুর ফাউন্ডেশন’| হারিয়ে যাওয়া খেজুর গাছকে প্রকৃতিতে ফিরিয়ে আনতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গতকাল শুক্রবার সংস্থাটির সদস্যরা প্রায় ৪ হাজার খেজুর গাছের বীজ রোপণ করেছেন|
এক সময় গ্রামবাংলার রাস্তার ধারে সারি সারি খেজুর গাছ থাকলেও বর্তমানে এলাকাগুলোতে তা প্রায় চোখেই পড়ে না| এই সংকট মোকাবিলায় ফাউন্ডেশনের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী|
শিহিপুর ফাউন্ডেশনের এক সদস্য জানান, খেজুর গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকারী| এটি প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে এবং বজ্রপাত মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে| পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেই আমরা এই উদ্যোগ নিয়েছি|
তিনি আরও জানান, এর আগেও তারা এলাকায় অসংখ্য তালগাছের বীজ রোপণ করেছিলেন, যা থেকে বেশ ভালো ফলাফল পাওয়া গেছে| তালের চারাগুলো ইতিমধ্যে বড় হয়ে প্রকৃতির শোভা বাড়াচ্ছে| সেই অনুপ্রেরণা থেকেই এবার খেজুর বীজ রোপণের কার্যক্রম শুরু হয়েছে|
স্থানীয়রা মনে করছেন, শিহিপুর ফাউন্ডেশনের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভবিষ্যতে বগুড়ার প্রকৃতি ও জনপদকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করবে|
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল