দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ”— এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় মহান মে দিবস ২০২৬ উদযাপন করেছে সোনাতলা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন
শুক্রবার (১লা মে) সকালে শিহিপুর বটতলাস্থ সংগঠনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সোনাতলা এস.এ কলেজ সংলগ্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সংগঠনের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগের স্মৃতি চারণ করেন। বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের মূল কারিগর। তাদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি। সংগঠনের পক্ষ থেকে সকল নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং মে দিবসের সকল কর্মসূচি সফল ও সার্থক করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল