স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলা রেলওয়ে স্টেশন স্টাফ ইসমাইল হোসেন এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক। ইসমাইল হোসেন সোনাতলা রেলওয়ে স্টেশনের পি-ম্যান পদে চাকুরীরত ছিলেন। তিনি উপজেলার মধ্য দিঘলকান্দি গ্ৰামের মোঃ আশরাফ আলী প্রামানিক এর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে,(১২ই জুলাই)শনিবার দুপুরে ইসমাইল হোসেন বুকে ব্যথা অনুভব করলে মাথায় পানি ঢালে তার স্ত্রী। একপর্যায়ে বিকেলে অসুস্থতা বাড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। ইসমাইল হোসেন এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ইসমাইল এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক বগুড়া মেইল এর সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় পত্রিকার সাংবাদিক বিকাশ স্বর্ণকার,স্টেশন মাস্টার আব্দুল মাজেদ,সহকারী স্টেশন মাস্টার মহাতাব হোসেন রেলওয়ে স্টেশন এর বিভিন্ন পদে কর্মরতরা।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল