প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৩, ১১:১৫ এ.এম
সোনাতলা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পরিষদের সদস্য লাবনী সরকার

রিমন আহম্মেদ বিকাশঃ বগুড়া জেলা পরিষদের সদস্য মোছা. লাবনী সরকার সোনাতলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ২১ অক্টোবর সকালে মতবিনিময় করেছেন। প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল।
এ সময় বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য লাবনী সরকার, পাকুল্লা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মানিক সরকার,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু,সাবেক আহবায়ক প্রভাষক ইকবাল কবির লেমন, সাবেক যুগ্ম আহবায়ক জাহিনুর ইসলাম,সাংবাদিক লতিফুল ইসলাম,শামীম আকতার সুজন,আব্দুর রাজ্জাক ও মিনাজুল ইসলাম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখনের সঞ্চালনায় ওই সভায় উপস্থিত ছিলেন,সাংবাদিক আবু হেলাল,শহিদুল ইসলাম শাহীন,আবুল কালাম আজাদ বাবু,রিমন আহম্মেদ বিকাশ,মিজানুর রহমান রনি,আমিরুল ইসলাম,হারন অর রশিদ,খন্দকার ফয়সাল আহম্মেদ ও ইসমাইল হোসেন। শেষে লাবনী সরকার প্রেসক্লাব উন্নয়নে একলক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল