স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাঃ এ কে এম শরীফুল রেজওয়ান শাতিল যোগদান করেছেন। তাঁর যোগদান উপলক্ষে সোনাতলা উপজেলার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।এসময় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহিদুল ইসলাম,সুজন রায় সহ অন্যান্যরা নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁর কর্মজীবনের সফলতা কামনা করেন।নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম শরীফুল রেজওয়ান শাতিল সোনাতলা উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন,সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য বিভাগের সার্বিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।
এ সময় সোনাতলা উপজেলার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল