স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় মাদকবিরোধী অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৩ই সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার ফাজিলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—ফাজিলপুর গ্রামের মোঃ ফজল উদ্দিনের ছেলে মোঃ শিপন (২৫) ও মো. মজনু মিয়া (৩৬)।
ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে ফাজিলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ শিপন ও মজনু মিয়াকে গ্রেপ্তার করা হয়।অভিযানকালে তাদের কাছ থেকে গাঁজা সেবনের বাঁশি ও ইয়াবা সেবনের পাইপ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উভয়কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।ডিএনসি সূত্র আরও জানায়, আদালতের নির্দেশে উদ্ধার করা আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল